সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
![]()
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসলের সময় ১ জন টুরিস্ট নিখোঁজ হয়। টুরিস্ট জাহাজ উক্ত বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান আরম্ভ করে। পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মৃতদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #উদ্ধার #কচিখালী #কোস্টগার্ড #নিখোঁজ #পর্যটক #মৃতদেহ #সুন্দরবন










পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল 