মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন
ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
![]()
ছাতকে উপজেলার ইসলামপুর ইউপির বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা বিওপি (বিজিবি) নোয়া কোট ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজ রহমানের নেতৃত্বে সীমান্ত এলাকায় মেইন পিলার নং ১২৪৫ বাগানবাড়ি নামক স্থানে টহলকালে সময় ভারতের বিএসএফ কর্তৃক ২০ জন বাংলাদেশী নাগরিক পুশ ইন করা ৬ জন পুরুষ, ৮ জন মহিলা, ৬ জন শিশুকে বিজিবির হাতে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪জুন) ভোররাত থেকে সকালে নোয়াকোট এলাকায় এসব পুশইনের ঘটনা ঘটে।
এদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু সদস্যরা রয়েছে। তাদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনা জেলার বাসিন্দার। গত মঙ্গলবার দুপুরে পুশইন করা ২০জনকে বিজিবির ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন(৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি(৩৬) ও মনোয়ারা বিবি(৩৩)। ছেলে মজিদুল ইসলাম(১৮), আশিদুল হক(১৫), আব্দুল্লাহ(০৫), ইসমাইল (০২), মেয়ে আকলিমা খাতুন(১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া(১০) ও মজিদুল ইসলাম এর স্ত্রী রেহেনা বিবি(১৮)। একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন(৮০), তার স্ত্রী মোমেনা বেগম(৭৪)। তাদের ছেলে মোঃ মমিনুল(৩২) এবং মমিনুলের স্ত্রী মোছাঃ আমিনা(২৮)। মমিনুল ও আমিনার ছেলে মাসুদ(১৬), আল আমিন(০৭), ও মেয়ে মোছাঃ মনিশা(০৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়া মারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০) । এব্যাাপারে ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিষয়: #ছাতক #নোয়াকোট #পুশইন #সীমান্ত










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 