শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভান্ডারগ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে সাজেদুর রহমান সাজু (৫৩)। তিনি পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সদরের পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাহিম (৩২)। তিনি সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। অপরজন গহেলাপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে জহরুল ইসলাম জিপু (৩৩)। সে বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানাপুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন যুবলীগ নেতা রাহিম ও জিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #অভিযান #আওয়ামীলীগ #গ্রেফতার #তিন #নেতা #পুলিশ #বিশেষ #যুবলীগ #রাণীনগর










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 