Bojrokontho

টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ
মনির হোসেন

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল  বৃহস্পতিবার বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

“এই বুজি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের অবস্থা। ডিউটিরত ডাক্তার ঘুমাইয়া ঘুমাইয়া বেতন নেয় আর হাসপাতালের ৬টি নাম্বারে কল করলাম কোন কল যায় নাই, অকেজো সব নাম্বার। বুধবার (১লা এপ্রিল) আজ ভোর ৫টার সময় আমার আম্মা হঠাৎ ষ্ট্রোক করেন। সাথে সাথে সুনামগঞ্জ সদর হাসপাতালের  ৬টি নাম্বার গুগল থেকে সংগ্রহ করে আমি লন্ডন থেকে ফোন কল করি কিন্তু কোন আনসার পাই নাই অকেজো সব নাম্বার। আমার আম্মাকে সদর হাসপাতালে নিলে ডিউটিরত ডাক্তার সাহেবকে ঘুমে পায় এবং ঐ ডিউটিরত ডাক্তার আমার আম্মাকে দেখে নাই,চিকিৎসাও দেয় নাই এবং আমি ঐ ডাক্তারের সাথে কথা বলার জন্য অনুরোধ করলাম আমার সাথে কথা বলেনি সে আবার ঘুমাতে যায়। এই বিষয়টি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক কে অবগত করলাম। আমি এই সমস্ত অপদার্থ ডাক্তারদের পানিসমেন্ট চাই। কারণ আমার বুঝতে অসুবিধা নেই,সুনামগঞ্জের মানুষ এই সমস্ত ডাক্তারদের হাতে সুচিকিৎসা না পেয়ে কষ্ট করে ও লাঞ্চিত বঞ্চিত হয়। আমি ইহার প্রতিকার চাই সব রোগী সাধারণের পক্ষ থেকে। নিম্নে প্রমান দিলাম। নাম্বারগুলো হলো ০৮৭১-৫৫২৫১,০৮৭১-৫৫২২৫, ০৮৭১-৬১-৭০৪,০১৭১৮-৬৩০৮৮৭,০১৭৩০-৩২৪৪১৯,০১৭১২-৯৭৩৮৪৩।” একথাগুলো বলেছেন,চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুবরন করা মায়ের শোকে শোকাহত যুক্তরাজ্য প্রবাসীপুত্র এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ও ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন খান। প্রথম দফায় উপরোক্ত অভিযোগ উত্থাপনের পর দ্বিতীয় দফায় তিনি উল্লেখ করেন,“আমার আম্মা শেষ পর্যন্ত মারা গেলেন আজ সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটিরত ডাক্তার মোহাম্মদ আলীর অবহেলার কারনে আমার আম্মা মারা গেছেন। তাকে আইনের আওতায় এনে এই অবহেলার সঠিক বিচার দাবি করছি সরকার ও দেশবাসীর কাছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক ভাই কে বহু বার মোবাইল ফোন কলে না পেয়ে গুগলে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইর্মাঞ্জেসি ফোন নাম্বারগুলা খুজে এই ৬টি নাম্বার পাই এবং এই নাম্বার গুলাতে বার বার ফোন করি কিন্তু এই সমস্ত কোন নাম্বারে ফোন কল যায় নাই সব নাম্বারগুলা অকেজো। এই প্রতারনার সঠিক তদন্ত চাই”। পরবর্তীতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে ইসলাম উদ্দিন খান আরো বলেন, ঐদিন সকাল ৯টায় ডাঃ রফিক আমার কলব্যাক করে কথা বলেন। কিন্তু ততক্ষণে আমার মাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আমার ছোট ভাই। আমার মা আর বেঁচে নেই।”

জানা যায়,সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রাম নিবাসী  প্রবাসী ইসলাম উদ্দিন খানের মাতা মোছাঃ রমিলা বিবি (৭৬) গত ১লা এপ্রিল বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ করে ষ্ট্রোকে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার তাৎক্ষনিক তাঁকে চিকিৎসা প্রদান না করে গাফিলতি করার কারণে তিনি চিকিৎসাবঞ্চিত হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন রোগীনির পরিবারের লোকজন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বজনরা জানান, ভোর ৫টায় ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মোছাঃ রমিলা বিবি কে নিয়ে ঠিক ৬টার সময় তারা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌছেন। তারা সেখানে ঘুম থেকে জাগিয়ে তুলেন ডাক্তারকে। কিন্তু একঘন্টা যাবৎ প্রতিক্ষার প্রহর গুনার পরও ডাক্তার সাহেব রোগীনিকে উপযুক্ত চিকিৎসা না দেয়ায় আমরা সিলেটের মাউন্ড এডোরায় পৌছার পর সকাল ১০টা ৪৫ মিনিটে মারা যান ঐ বৃদ্ধা। জেলা সদর হাসপাতাল থেকে ঐদিন সকাল সাড়ে ৭টায় মাউন্ড এডোরা প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে তারা রওয়ানা হন বলে নিশ্চিত করেন সাংবাদিকদের।

অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে ঐদিন জরুরি বিভাগে মেডিকেল অফিসারের দায়িত্ব পালনকারী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী টিপু বলেন, মোছাঃ রমিলা বিবিকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাঁর প্রেসার,ডায়াবেটিস পরীক্ষাসহ ইসিজি করি। ঐসময় তারা নিজেরাই রোগীনিকে নিয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেবেন বলে আমাকে জানালে আমি বিষয়টি আরএমও সাহেবকে জানাই। এবং রোগীনির পরিবারের লোকজনও সিলেটে যাচ্ছেন বলে আরএমও সাহেবকে আশ্বস্থ করেন। এখানে জেনেশুনে বুঝে আমি ও আমরা কোন গাফিলতি করিনি। তিনি বলেন,রোগীনির সাথে আসা তার পুত্র দায়িত্ব পালনকালে বিদেশের একটি নাম্বারের সাথে কথা বলার জন্য আমাকে চাপপ্রয়োগ করলে আমি ব্যস্ততার কারণে ঐ মোবাইলে আলাপ করতে পারিনি বিধায় রোগীনির আত্মীয় স্বজনরা আমাদেরকে ভূল বুঝে যাচ্ছেন। তাছাড়া যিনি ঐ মোবাইলটি আমার হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমাকে সুনির্দিষ্টভাবে বলেননি যে,বিদেশ থেকে রোগীনির পুত্র আমার সাথে আলাপ করতে বা জানতে চেয়েছেন। যতই ব্যস্ততা থাকুকনা কেন আমাকে বুঝিয়ে বললে আমি অবশ্যই রোগীনির প্রবাসী পুত্রের সাথে আলাপ করতাম।

ডাক্তার মোহাম্মদ আলী টিপুর বক্তব্যকে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন উল্লেখ করে ইসলাম উদ্দিনের মামাতো ভাই আবুল বাশার বলেন, প্রকৃতপক্ষে ঐ ডাক্তার সাহেব আমার ফুফুকে আদৌ কোন চিকিৎসাসেবা দেননি। রোগীনিকে নিয়ে হাসপাতালে পৌছে প্রথমে আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এসময় তিনি আমার ফুফুকে না দেখেই ইসিজি করার কথা বলেন। কিন্তু ইসিজি রিপোর্ট না দেখেই আবারো ঘুমিয়ে পড়েন ডাক্তার সাহেব। আমি অনন্যোপায় হয়ে লন্ডনে অবস্থানরত আমার ফুফাতো ভাই ইসলাম উদ্দিন খানের সাথে ভিডিও কল করে ঘটনার কথা অবগত করার পাশাপাশি ফুফাতো ভাইয়ের নির্দেশে আমি আবারও ডাক্তারকে ঢেকে ঘুম থেকে তুলে রোগীনির পুত্র হিসেবে প্রবাসী সন্তানের সাথে আলাপ করার জন্য অনুরোধ করলে তিনি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাননি। এ অবস্থায় আমি মোবাইলের ভিডিও ক্যামেরা ডাক্তারের মুখের দিকে ধরে রাখি। তখন আমার বড় ভাই “আমার মা স্ট্রোকের রোগী,আমি লন্ডন থেকে বলছি,একটা মিনিট আমার মারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি” বলে মিনতি করার পরও ঐ ডাক্তার ভাইয়ের সাথে আলাপ করাতো দূরের কথা “রোগীনিরে হাসপাতালে ভর্তি করো বলে” আবারও ঘুমোতে যান। এসব ঘটনাই প্রমাণ করে আমার ফুফুর করুণ মৃত্যুর জন্য কর্তব্যরত ডাক্তারই দায়ী। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে গাফিলতির আশ্রয়ে উপযুক্ত চিকিৎসা প্রদানে অবহেলা করে আরামের ঘুমের মাধ্যমে তিনি একজন অসহায় রোগীনিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে চ্যালেঞ্জ করেন আবুল বাশার।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম বলেন, লন্ডন থেকে রোগিনীর পুত্র ইসলাম উদ্দিন খান তার মায়ের চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে অবগত করলে আমি আমার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে তার অভিযোগের কথা জানিয়েছি। রোগীনির ছেলে যেহেতু বিদেশে অবস্থান করছেন সেহেতু এক মিনিটের জন্য হলেও তার ফোনটি রিসিভ করে কর্তব্যরত চিকিৎসক কথা বলতে পারতেন। ডাঃ রফিকুল ইসলাম বলেন, মোছাঃ রমিলা বিবি গত কয়েকদিন পূর্বে হজ্জব্রত পালন করে এসেছেন। তিনি আমার প্রাইভেট রোগী ছিলেন। আমি সবসময়ই তাঁর চিকিৎসা করতাম। ঐদিনকার ঘটনার কথা জানতে পেরে আমি নিজে জরুরি বিভাগের কর্তব্যরত ব্রাদারের সাথে আলাপ করে উনার চিকিৎসার ব্যাপারে যাযা করা প্রয়োজন তা সুনিশ্চিত করার নির্দেশ দানের পাশাপাশি অল্প সময়ের ব্যবধানেই হাসপাতালে পৌছি। ইসলাম উদ্দিন খানের ভাই আবুল বাশার আমার সাথে আলাপ করেই রোগীনিকে নিয়ে ততক্ষণে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রোগীনির পুত্র প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের সাথেও তাঁর ব্যক্তিগত চেনাজানা ও সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,ড্যাবের কেন্দ্রীয় নেতারা রোগীনি সম্পর্কে খোজখবর নিয়েছেন। আমি যেহেতু উনার প্রাইভেট ডাক্তার সেহেতু উনার ব্যাপারে স্পেশ্যাল কেয়ার নেয়ার চেষ্টা করেছি। তারপরও বলছি এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দাখিল করুন। আমিও চাই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হউক। কারো গাফিলতি প্রমাণ হলে কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিবেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সুমন বনিক এর কাছে, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের অনুসন্ধান করা টিএন্ডটি ফোন ও মোবাইল নাম্বারগুলো সম্পর্কে জানতে চেয়ে তার মুঠোফোনে কল করলে তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। সেবাপ্রার্থীরা বলেন, দীর্ঘদিনের পুরানো ও মান্দাতার আমলের এই নাম্বারগুলো জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ সংশ্লিষ্ট নাম্বার। এসব নাম্বারে বিদেশ থেকে সেবাপ্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা কল করে আসলেই কোন প্রতিকার পাননা। এই নাম্বারগুলো কি আসলেই অস্তিত্ববিহিন নাকি ইচ্ছেকৃত কোন গাফিলতি সে ব্যাপারে তদন্ত হওয়া দরকার। গুগল বা ওয়েবপোর্টালে এগুলো বছরের পর বছর ধরে আছে। অথচ এসব নাম্বারগুলোতে কল করে কখনও কোন প্রতিকার বা সদুত্তর পাওয়া যায়না। এসব গাফিলতির ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য নেই কর্তৃপক্ষের। বর্তমান সময়ের সচল সকল নাম্বার কিভাবে ব্যবহার হচ্ছে তাও জানেননা সেবাপ্রার্থীরা। এগুলো আপগ্রেড করার সর্বশেষ কোন তথ্য আসলেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই বলে মনে করেন অনেকে।

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে সুনামগঞ্জ এর আরএমও হিসেবে ডাক্তার রফিক সাবকে তার মোবাইল ফোনে বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ৭টা ৩০মিনিট পর্যন্ত ৬ বার কল করি এবং ভয়েজ মেসেজ এ টেক্স মেসেজ করেও কোন উত্তর না পাওয়ায় গুগলের নাম্বার গুলোর উপরে ভরসা করি সেটিতেও কোন আনসার পাই নাই। তার পর আমার আম্মা কে সিলেট নিয়ে যাওয়া হয়। ২ ঘন্টা পরে ডাক্তার রফিক সাব আমাকে কল ব্যাক করেছেন। তখন আমার আম্মার জন্য অনেক দেরি হয়ে গেছে। তিনি আরো বলেন,জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী টিপুর গাফিলতির জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাসী করলে ঐ সময়ে আমার মাকে চিকিৎসা বঞ্চিত করে ডাক্তারের উদ্দেশ্যমূলক অবহেলার উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে। আমি এ ব্যাপারে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেছি এবং উক্ত ডাক্তারসহ অন্যান্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মনির হোসেন ::

চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল  বৃহস্পতিবার দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে অবৈধভাবে মজুদকৃত তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকা হতে ও.টি. কোরবান আলীশাহ নামক একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ও ট্যাংকারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সেনা সদস্য সহ আহতদের ঘটনায় টানটান উত্তেজনা পুনঃরায় সংঘর্ষের আশংকা”

আকিকুর রহমান রুমন:-

হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে এক সেনা সদস্য সহ উভয়পক্ষের অন্তত ২৫ জনের মতো আহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করার খবর পাওয়া যায়। যেকোনো মুহূর্তে পুনঃরায় সংঘর্ষ হওয়ার আশংকায় রয়েছেন এলাকাবাসী।

এই আতংকে ৩রা এপ্রিল(শক্রুবার) পুলিশ প্রহরার মধ্যে দিয়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লীগন।

গতকাল বৃহস্পতিবার উভয়পক্ষের সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

প্রায় ১ঘন্টার মতো বন্ধ থাকায় উভয়দিক থেকে আসা শত,শত গাড়ি আটকা পড়ে।

এতে হাজারো যাত্রী সাধারণকে পোহাতে হয় চরম দূর্ভোগ।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ স্হানীয়দের সহযোগীতা নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ঘটনাটি ঘটেছে, ২রা এপ্রিল (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলার  বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ন পাড়ার ছান্দবাসীর মধ্যে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,খেলার মাঠ ও ছান্দের সর্দারদের পূর্ব বিরোধের জের ধরে দু’টি পক্ষের বিরোধ চলে আসছিলো।

এরই ধারাবাহিকতায় ছান্দের সর্দার আনোয়ার মিয়ার সমর্থক ও অপর পক্ষ জাতুকর্ণ পাড়া ছান্দের মোজাম্মিল মিয়ার সমর্থকদের মধ্যে

বেলা আনুমানিক ৫টার দিকে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন উভয় পক্ষের লোকজন।

স্হানীয় জাতুকর্ণ পাড়া ঈদগাহ্ বাজারের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সংঘর্ষটি ভয়াবহ আকার ধারণ করে।

এবং উভয়পক্ষের লোকজন অবস্থান নেন হবিগঞ্জ বানিয়াচং সড়কের শরীফ উদ্দিন রোড ও ঈদগাহ্ বাজারের মধ্যে সড়কের উপর।

চলতে থাকে তাদের সংঘর্ষ।

এ-সময় ছান্দ সর্দার আনোয়ার মিয়ার পক্ষের  বেশ কয়েকটি দোকানে ভাংচুরের চেষ্টা করা হলে বেশকিছু সাটারের ক্ষতি হয়।

আর এতে আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ঘন্টা খানেকের মতো বন্ধ থাকার কারণে সড়কে আটকা পড়ে শতাধিক যানবাহন।

এতে উভয়দিক থেক আসা শতাধিক যানবাহনের হাজারো যাত্রী সাধারণ পড়েন চরম ভোগান্তি ও দূর্ভোগ এর মধ্যে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর সড়কটি স্বাভাবিক হয়।

এবং আটকা পড়া যানবাহন পুনঃরায় চলাচল শুরু করে।

সংঘর্ষে ছান্দের সর্দার,তার আপন ভাই ও সেনাবাহিনীতে নিয়োজিত এক পুত্র সহ অন্তত উভয়পক্ষের ২৫ জনের মতো আহত হন।

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

এর মধ্যে সর্দার আনোয়ার মিয়া(৪৮)ভাই দেলোয়ার মিয়া(৪০) ও সেনাবাহিনীতে নিয়োজিত তার পুত্র নাঈম মিয়া(২৬)নাজিম মিয়া(২৩)মুস্তাকিম মিয়া(৩০)দারগা মিয়া(৫৫) উসমানগনী(৫৩) সহ অনেকেই ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এছাড়াও অন্যান্য আহতরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানাযায়।

অপরদিকে গুরুতর আহত হামদু মিয়ার পুত্র জামিল মিয়া(২৩) এর অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়।

তাৎক্ষণিক জামিল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।

এদিকে সংঘর্ষের পর পর জাতুকর্ণ পাড়ায় ছুটে যান বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান,জনাব আলী ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা সুহেল আহমেদ সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ।

পরে তারা আহত সর্দার আনোয়ার মিয়া সহ অন্যান্য আহতদের বাড়ি ঘরে যান।

এবং পুনঃরায় যেন তারা কেউই সংঘর্ষে না জড়ান এবিষয়ে উভয় পক্ষের লোকজনের সাথে আলাপ আলোচনা করেন।

এবং তাদের বিষয়টি শালিসের মাধ্যমে মিমাংসা করার প্রস্তাব রাখেন।

পরে উভয়পক্ষ তাদের প্রস্তাবে রাজি হন।

পরে তারা আহতদের চিকিৎসা চালানোর জন্য বলেন।

এবং সময় করে উভয় পক্ষকে নিয়ে একটি তারিখ নির্ধারণ করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন নেতৃবৃন্দ।

এই বিষয়টি নিশ্চিত করেন জাতকর্ণ পাড়া থেকে এসে (শক্রুবার)রাত আনুমানিক সাড়ে ১২টায় শালিসান আলহাজ্ব লুৎফর রহমান।

উল্লেখ্য,এই ছান্দের সাবেক সর্দার আবু জাফর মিয়া ছান্দবাসীর কাছে ফান্ডের টাকার সঠিক হিসাব দিতে না পারায় তাঁকে বাতিল করা হয়।

প্রায় দেড় বছর ধরে ছান্দের সর্দার শূন্য হয়ে পড়ে।

কিন্তু এই চারটি মহল্লা নিয়ে ঘটিত এই ছান্দটি ১২জন দায়িত্ব নিয়ে পরিচালনা করে আসছিলেন বলে জানান এলাকাবাসী।

গত সোমবার রাতে চার মহল্লার লোকজন ছান্দের সর্দার হিসাবে আনোয়ার মিয়াকে নির্বাচিত করেন।

কিন্তু অপর পক্ষ তাকে মানতে নারাজ প্রকাশ করেন।

অপরপক্ষের দাবী মসজিদে মাইকিং করে চার মহল্লার লোকজনকে দাওয়াত করে দিনের বেলায় যার পক্ষে লোক বেশি হবে তাকে ছান্দের সর্দার হিসাবে নির্বাচিত করা হবে।

এই ছান্দের সর্দারি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এমনকি সরকার দেশ করার পূর্বে এক সংঘর্ষের পর ছান্দের ৯ লাখ টাকা বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর নিকট জমা রয়েছে বলে জানান ছান্দবাসী।দীর্ঘ দেড় বছর ধরে ছান্দের সর্দার না থাকার কারণে আরও ২৭ লাখ টাকার মতো জমা আছে বলেও জানিয়েছেন।

ছান্দের সর্দার না থাকার কারণে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর কাছে জমা রাখা ৯ লাখ টাকা এখন পর্যন্ত ছান্দের ফান্ডে জমা হয়নি।

এসব টাকার কারণে ঐ মূলত এই সর্দার নির্ধারনে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে মনে করেন সচেতন মহল।

কারণ একক সর্দার নির্বাচিত হলে,সর্দারগন ছান্দবাসীর মধ্যে টাকা বন্টন করার আগ পর্যন্ত বছরের পর বছর এই লাখ,লাখ টাকা নিজের কাজে লাগাতে পারেন বলেও অনেকে মন্তব্য করেন।

যার কারণে প্রায়ই উপজেলার বিভিন্ন ছান্দের মধ্যে সর্দার নির্ধারণ নিয়ে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

এবং এসব সংঘর্ষে অনেকের প্রানহানীর ঘটনা সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করে জীবন কাটাচ্ছেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)

শরীফ আহমেদ সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুনঃরায় সংঘর্ষ এড়াতে পুলিশী টহল সহ নজরদারির মধ্যে রাখা হয়েছে।

কোন পক্ষ হতে অভিযোগ না পেলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মনির হোসেন ::

চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল  বৃহস্পতিবার দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে অবৈধভাবে মজুদকৃত তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকা হতে ও.টি. কোরবান আলীশাহ নামক একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ও ট্যাংকারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

জ্বালানি তেল সংকটের কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যা আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির অভাবে অধিকাংশ লাইটার জাহাজ অলস বসে থাকায় মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসে দীর্ঘ সূত্রীতা ও এক ধরণের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরের বর্হিনোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস ব্যাহত হওয়ায় জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম বেড়ে যাচ্ছে। এতে জরিমানা হিসেবে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমদানিকারকদের। সব মিলিয়ে আমদানিকৃত খাদ্য শস্য, সার ও শিল্প কলকারখানার কাঁচামাল খালাস ও পরিবহনে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মোংলা বন্দরের পশুর নদীতে শত শত খালি লাইটার নোঙ্গর করে রয়েছে দীর্ঘদিন ধরে। একই অবস্থা খুলনা রুপসাসহ চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায়। সেখানেও রয়েছে শত শত খালি লাইটার। এমন পরিস্থিতিতে লাইটার সংকট দেখা দিয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বানিজ্যক জাহাজগুলোতে। মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে কলকারখানাগুলোতে কাঁচামাল সংকটে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

এম,ভি আর-রশিদ-০১ নামক লাইটার জাহাজের মাস্টার মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, জ্বালানি তেল না পাওয়ায় তারা পণ্য বোঝাই করতে যেতে পারেনি। তাদের লাইটারটি এক সপ্তাহ খালি অবস্থায় বসিয়ে রাখতে হয়েছে।

খুলনার রুপসা এলাকায় অবস্থানরত সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরীর উৎপাদন বিভাগের কর্মকর্তা মোঃ  মামুন বলেন, বন্দরে সিমেন্টের কাঁচামাল নিয়ে আসা তাদের বাণিজ্যিক জাহাজ থেকে লাইটার সংকটে নিদিষ্ট সময়ে আমদানী পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এর ফলে প্রতিদিন ব্যণিজ্যিক জাহাজকে ১৭ হাজার মার্কিন ডলার বিলম্ব মাশুল দিতে হচ্ছে। একই সাথে তাদের সিমেন্ট কারখানায় কাচামালের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে লাইটার সংকটে কারখানার উৎপাদিত সিমেন্ট দেশের বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না।

শেখ সিমেন্ট কারখানার এজিএম আজাদুল হক বলেন, লাইটারের জ্বালানি সংকটে বন্দরে অবস্থানরত ব্যণিজ্যিক জাহাজ থেকে ক্লিংকার তাদের কারখানায় নিতে পারছেন না। তাদের মালিকানা সিমেন্ট ও অটোরাইচ মিলে চরম কাচামালের সংকট দেখা দিয়েছে। উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে কারখানায় কর্মরত শ্রমিকরাও বেকার হয়ে পড়েছে।

এম,ভি মিমাতাজ লাইটারে মালিক মোঃ খোকন বলেন, তার মালিকানাধীন লাইটারে তেল সরবরাহের জন্য মোংলা বাজারে তেল ব্যবসায়ী এসকে এন্টারপ্রাইজকে বলা হয়েছে।  কিন্তু ওই প্রতিষ্ঠান জানিয়েছে ডিপো থেকে তাদের ডিলারকে চাহিদা মতো তেল সরবরাহ করা হচ্ছে না। তাই তারা আমাদেরকে তেল দিতে পারছেনা। একই রকম অবস্থা সব লাইটারগুলোতে। তিনি আরো বলেন, তেল না পেয়ে পণ্য বোঝাই করতে লাইটার পাঠাতে পারছেন না তারা।

মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর মোংলাস্থ মেরিন ডিলার ও এজেন্ট মেসার্স নুরু এন্ড সন্স এর মালিক এইচ এম দুলাল বলেন, বর্তমান সরকার খাল খনন, নদী ড্রেজিং, কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশের আমদানী-রপ্তানী বৃদ্ধিসহ নানামুখী কর্মকান্ড হাতে নিয়েছে। এর ফলে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মোংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধি পাওয়ার আগের চেয়ে বেশি লাইটার জাহাজ জ্বালানি তেল নিতে মোংলায় আসছে। কিন্তু চাহিনা অনুয়ায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছেনা। তাই আমরা তেল দিতে পারছিনা। তিনি জানান, তারা তেল সরবরাহ করতে না পারায় উপকূলীয় অঞ্চলে মৎস্য আহরণ বন্ধ হওয়ার পথে।

মোংলাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী প্রবীর হীরা বলেন, আমরা চেষ্টা করছি ডিলার বা এজেন্টদের তেল সরবরাহ করতে। তবে যেহেতু যুদ্ধের একটি প্রভাব রয়েছে। সেই কারণে তেলের প্রাপ্যতা কম থাকায় সরকারী নির্দেশনা মোতাবেক সরবরাহ করা হচ্ছে।

মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’
বজ্রকণ্ঠ ::

দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়েও অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের জোরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র ওমর। তবে মেধা থাকলেও ছিল না বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম আর্থিক সামর্থ্য। ওমরের এই জীবনসংগ্রাম ও উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)। প্রতিষ্ঠানটি ওমরের উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেছে।

ওমর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারাদেশে ৯০তম স্থান অর্জন করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫১তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪৩তম স্থান পেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। অভাবের তাড়নায় পড়াশোনার খরচ জোগাতে তাকে শ্রমিকের কাজও করতে হয়েছে।

ওমরের পারিবারিক পটভূমি অত্যন্ত সংঘাতময়। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তার মা অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছেন। এমন প্রতিকূলতার মাঝেও ওমর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৯২ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারের শিক্ষকের সহায়তায় বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে তিনি এই ঈর্ষণীয় সাফল্য পান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর বলেন, “স্কুল, কলেজ ও কোচিংয়ের শিক্ষকদের সহযোগিতায় আজ পর্যন্ত আমার লেখাপড়া হয়েছে। আমার পরিবারের সামর্থ্য নাই যে আমাকে একটা বই বা খাতা কিনে দেবে। স্বপ্ন (Shwapno) আজ যেভাবে আমার পাশে দাঁড়ালো, তা আমার এবং আমার মায়ের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করে দিয়েছে। আমি এখন নিশ্চিন্তে পড়াশোনা করতে পারব।”

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ‘স্বপ্ন’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। ওমরের পাশে দাঁড়ানো প্রসঙ্গে স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি বিশ্বাস করে—ছোট কিন্তু নিয়মিত সহায়তাই একজন মেধাবী মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত মেধাবীদের সঠিক মূল্যায়ন ও তাদের জীবনমান উন্নয়নে স্বপ্নের এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওমরের এই সাফল্য কেবল তার নিজের নয়, বরং বাংলাদেশের হাজারো সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য এক বড় অনুপ্রেরণা। আর স্বপ্নের এই উদ্যোগ সেই অনুপ্রেরণাকে বাস্তবে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।

OPPO A6k Launched to Celebrate Bangla New Year for Smoothness Without Limit
Bojrokontho News::

OPPO has officially unveiled the all-new OPPO A6k to celebrate the spirit of Bangla New Year, bringing “Smoothness Without Limit” to users across Bangladesh. Designed to deliver a balanced combination of powerful performance, long-lasting battery, and advanced camera capabilities, the OPPO A6k stands as a smart choice for users seeking reliability and practicality in their everyday digital lifestyle.

At the heart of the OPPO A6k is its 50MP Ultra-Clear Camera, engineered to capture sharp, detailed, and vibrant images with precision. Whether it’s everyday moments or special occasions, the camera ensures clarity that brings every story to life. Enhanced with features like AI Portrait Retouching, Dual-View Video, and Night Mode, users can enjoy a professional-grade photography experience with ease.

Powering the device is the Snapdragon 685 Mobile Platform, delivering exceptional smoothness and responsiveness—the key highlight of the OPPO A6k experience. Optimized for seamless multitasking, gaming, and everyday usage, the processor ensures lag-free performance and consistent efficiency, making “smoothness” a defining feature of the device.

The OPPO A6k also introduces a massive 6500mAh battery, built to deliver up to 5 years of long-lasting performance. This powerful battery ensures extended usage without frequent charging, supporting users throughout their busy day. With reverse charging capability, the device adds extra convenience, making it a dependable companion for long-term use.

Enhancing the overall experience, the device features a 120Hz Ultra-Bright Display for ultra-smooth scrolling and immersive visuals. It is also equipped with advanced AI-powered technologies such as AI Editor 2.0, AI GameBoost 2.0, AI LinkBoost 3.0, Theft Protection, and Gemini, along with a 4-year fluency guarantee to ensure consistent long-term performance and reliability.

Commenting on the launch, Damon Yang, Managing Director of OPPO Bangladesh Authorized Exclusive Distributor, said, “With the OPPO A6k, we aim to deliver a smartphone experience that goes a step ahead in meeting the everyday needs of our users. By combining reliable performance, a powerful battery, a smooth display, and advanced camera capabilities, the device is designed to support productivity, entertainment, and connectivity throughout the day.”

To celebrate Pohela Boishakh, OPPO is offering exciting benefits with every OPPO A6k purchase. Customers will receive a confirmed 90 Days Replacement Guarantee and a 2-year warranty for added peace of mind. Additionally, through a special lottery campaign, customers have the chance to win exciting gifts such as OLike Airbuds, Elite Backpack, OPPO T-shirt, OPPO Cap, and enjoy up to 20% down payment Cardless EMI from TOPPAY.

The OPPO A6k is available nationwide in stunning Crystal Blue and Crystal Violet color options, offered in a 4GB + 128GB variant at an attractive price of BDT 19,999.

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে
বজ্রকণ্ঠ ::

পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন অপো এ৬কে উন্মোচন করেছে অপো। বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি নিয়ে আসা হয়েছে। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরার সমন্বয়ে নিয়ে আসা এ ডিভাইসটি প্রতিদিনের ডিজিটাল জীবনে নির্ভরযোগ্যতা ও ব্যবহারিক সুবিধা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট পছন্দ হিসেবে এসেছে।

অপো এ৬কের মূলে রয়েছে এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা; যা নিখুঁত ও প্রাণবন্ত ছবি ধারণ করতে সক্ষম। দৈনন্দিন মুহূর্ত হোক বা বিশেষ কোনো উপলক্ষ, এই ক্যামেরা প্রতিটি গল্পকে জীবন্ত করে তোলে। এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার যুক্ত থাকায় এখন ব্যবহারকারীরা খুব সহজেই পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

অসাধারণ স্মুথনেস নিশ্চিত করতে অপো এ৬কেতে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং, গেমিং ও প্রতিদিনের ব্যবহারের জন্য অপ্টিমাইজড এই প্রসেসরটি ল্যাগ-ফ্রি পারফরম্যান্স ও ধারাবাহিক দক্ষতা নিশ্চিত করে, যা স্মুথনেসকে এই ডিভাইসের একটি অন্যতম ফিচারে পরিণত করে।

অপো এ৬কেতে সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। শক্তিশালী এ ব্যাটারি ব্যবহারকারীদের জন্য দীর্ঘসময় ধরে নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে, ঘন ঘন চার্জের প্রয়োজন কমিয়ে আনে। পাশাপাশি, এটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের নির্ভরযোগ্য সঙ্গী করে তুলতে রিভার্স চার্জিং সুবিধা নিয়ে আসা হয়েছে, যা ডিভাইসটিকে আরও ব্যবহার উপযোগী করে তুলেছে।

অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এতে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিতে এতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি, এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনির মতো সর্বাধুনিক এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬কের মাধ্যমে আমরা এমন একটি অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই যা স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজনকে আরও এগিয়ে নিয়ে যাবে। নির্ভরযোগ্য পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি, স্মুথ ডিসপ্লে ও সর্বাধুনিক ক্যামেরার সমন্বয়ে এ ডিভাইসটি কাজ, বিনোদন ও কানেক্টিভিটির ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অপো এ৬কে কিনলেই থাকছে আকর্ষণীয় অফার। ডিভাইসটি কিনলেই ক্রেতারা ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, একটি বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টিশার্ট ও অপো ক্যাপ জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। একইসাথে, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধাও পাবেন তারা।

ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেটের মতো আকর্ষণীয় রঙে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়।

vivo V70 FE to launch on 9 April with 200MP OIS camera that retains detail after zooming
Bojrokontho Dhaka:

From mountain landscapes to open skies, travelers often frame themselves within wide scenes to capture both the place and the moment together. However, the challenge usually arises later. When these images are zoomed in or cropped to bring the subject closer, much of the detail is often lost on conventional smartphones. As a result, a photo that initially looks perfect can end up losing the details that matter most.

Addressing this common limitation, the V70 FE is designed to retain image detail even after zooming or reframing. In addition, vivo has confirmed that the V70 Series will launch in Bangladesh on 9 April.

At the core of this capability is the 200 MP OIS Ultra-Clear Camera on the vivo V70 FE, engineered to capture moments with clarity and precision. Whether capturing distant mountains, city landmarks, or candid group shots, the device is built to maintain sharpness even when zooming in. Images also retain their quality after cropping, allowing greater flexibility in adjusting framing even after the photo has been taken. Additionally, optical image stabilization (OIS) helps reduce motion blur, ensuring more stable and clearer images, even while on the move.

This becomes particularly valuable in travel scenarios, where moments are often captured instantly and refined later. With its 200MP OIS high-resolution mode, the device captures expansive scenes with sufficient detail, enabling users to focus on specific areas without noticeable loss in quality.

At the same time, the camera maintains a natural balance of light and color, helping scenes appear closer to how they are experienced in real life. From wide landscapes to closer portraits, the output remains consistent across a variety of shooting conditions.

Beyond imaging, the experience of travel extends to design as well. Reflecting this, the vivo V70 FE stands out with its Muse Purple finish, featuring a radiant gradient effect and delicate texture details that shift with viewing angles. This creates a sense of artistic depth and premium craftsmanship, giving the device a distinct and refined look that complements the expressive nature of travel.

Alongside the V70 FE, vivo is also introducing the flagship V70, completing the lineup to cater to different types of users.

The vivo V70 Series is set to launch on 9 April, with a focus on offering greater flexibility in how photos are captured and refined enabling images to be taken first and perfected later.