সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে পৃথক অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৫জন গ্রেফতার
রাণীনগরে পৃথক অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৫জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৫)সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,গত আগষ্ট মাসে বিএনপির উপজেলা দলীয় অফিসে হামলা,ভাংচুর,আগুন ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারী মোল্লা উপজেলার দাউদপুর গ্রামের মকিম উদ্দনের ছেলে।
এছাড়া একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে উপজেলার রাতলায় গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের ফজেল আলীর ছেলে শাহীন আলীকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেন (৩২) কে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার আতাইকুলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ফারুক হোসেন চামটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরেই মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #অভিযান #আওয়ামীলীগ #গ্রেফতার #নেতাসহ #পৃথক #রাণীনগর










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 