শিরোনাম:
●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের নবীনগরে এতিম কিশোরী ধর্ষনকারী রহমত উল্লাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের নবীনগরে এতিম কিশোরী ধর্ষনকারী রহমত উল্লাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ
৯১৫ বার পঠিত
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের নবীনগরে এতিম কিশোরী ধর্ষনকারী রহমত উল্লাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের নবীনগরে এতিম কিশোরী ধর্ষনকারী  রহমত উল্লাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ
সুনামগঞ্জ পৌরসভার নবীনগর আবাসিক এলাকায় এতিম কিশোরীকে ধর্ষন করেছে এক পাষন্ড। এ ব্যাপারে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখন পর্যন্ত নবীনগর গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র ধর্ষক রহমত উল্লা (২৫) কে গ্রেফতার করেনি। বরং ধর্ষককে সহযোগীতা করে যাচ্ছে তারই পিতা নবীনগর গ্রামের মৃত লালু মিয়ার পুত্র আব্দুল কাইয়্যুম (৫৫),আব্দুল কাইয়ূমের অপর পুত্র খলিল মিয়া (২৮),মৃত আব্দুর রাজ্জাক সাজুর পুত্র মফিজ আলী (৫৫),কুরবাননগর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বাসিন্দা মাইজবাড়ী ডাককুয়াখালী পোয়াইলের পাড় নিবাসী জমিরুল হকের পুত্র মুক্তার আলী (৪৫) প্রমুখ। অভিযোগে প্রকাশ,রহমত উল্লা ঘটনার প্রায় ৫/৬ মাস পূর্ব থেকে এতিম কিশোরীকে প্রেমের প্রস্তাব ও বিবাহের প্রলোভন দিয়ে সরলমনে বিশ্বাস জন্মিয়ে গত ০৯/০৩/২০২৪ইং শনিবার দিবাগত রাত ৯ টায় ও পরবর্তীতে ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ে কিশোরীর বসতবাড়ী সংলগ্ন পতিত ভিটারকম ভূমিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে ঐ কিশোরী অন্ত:স্বত্তা হয়ে পড়লে ধর্ষক রহমত আলী চিকিৎসার নামে তাকে ঔষধ খাইয়ে তার গর্ভ নষ্ট করে। ঘটনার পর ভিকটিম কিশোরী সুস্থ হওয়ার পর তার খালার বাড়ী বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামে গেলে ধর্ষক রহমত আলী সেখানে মিষ্টি নিয়ে যায় এবং কিশোরীর সাথে দেখা করে চলে আসে। পরে ভিকটিম কিশোরী মথুরকান্দি হতে তার নানার বাড়ী সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা গ্রামে গেলে সেখানে গিয়ে রহমত আলী তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বাড়ীতে চলে আসতে বলে। ভিকটিম, ধর্ষক রহমত আলীর কথামতো তার বাড়ীতে আসলে ২য় ঘটনার তারিখ ১১/১২/২০২৪ইং রোজ বুধবার রাত অনুমান ৯ টায় ভিকটিমের বসতবাড়ীর পার্শ্ববর্তী দক্ষিণ দিকের পতিত ভিটায় নিয়ে ধর্ষন করা অবস্থায় এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনেরা ধর্ষককে হাতেনাতে ধরে ফেলেন। এসময় ধর্ষক শুক্রবারে নিকাহনামা রেজিষ্টারী করার কথা বলে ভিকটিমকে তাহার সঙ্গে করে তাহার পিতার বসতবাড়ীতে চলে যায়। অত:পর ৩য় ঘটনার ১৩/১২/২০২৪ইং শুক্রবার সকাল ৮টায় ধর্ষক রহমত আলীর পিতা আব্দুল কাইয়্যূমের বসতভিটায় গিয়ে নিকাহনামা রেজিষ্টারী করার কথা বললে, ধর্ষকের পক্ষ নিয়ে একে অপরকে সংবাদ দিয়ে বেআইনী জনতায় মিলিত হয়ে ধর্ষক ও তার আত্মীয় স্বজনরা ভিকটিম কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কিলঘুষি লাথি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ব্যাপারে জানতে চাইলে সুৃনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম বলেন,আমি ভিকটিমের অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য এসআই আল আমিনকে দায়িত্ব প্রদান করেছি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!