রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে ফেন্সিডিল ব্যবসায়ি জেল-হাজতে
ছাতকে ফেন্সিডিল ব্যবসায়ি জেল-হাজতে
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল সহ সুকেষ আচার্য (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে ছাতক পৌর শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করা হয়। সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া গ্রামের মৃত উপেন আচাষ্য এর ছেলে সুকেষ আচার্য।গত বৃহস্পতিবার সকালে থানা থেকে গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
জানা যায়,সুকেষ আচার্য দীর্ঘদিন ধরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিদেশী মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো গত বুধবার রাতে ছাতক কোর্ট পয়েন্ট এলাকায় ফেন্সিডিল মাদক বিক্রি করার জন্য আসে। এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপ পরিদর্শক সিকান্দার,শরিফুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ওই কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১শ’১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসিব্ল্যাক এবং ২২ বোতল ম্যাকডাউয়েল’স নামি বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরদ্ধে এস আই সিকান্দার আলী বাদী হয়ে সুকেষ আচার্য্যকে প্রধান আসামী করে তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করেন। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলায় তাকে চালান করেছেন আদালতে।
বিষয়: #ছাতক #জেল #ফেন্সিডিল #ব্যবসায়ি #হাজত










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 