বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে : বিদ্যুৎ উপদেষ্টা
তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে : বিদ্যুৎ উপদেষ্টা
বজ্রকণ্ঠ অনলাইন নিউজ ডেস্ক:

আগামী তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং কমে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার ফোরাম ফর জ্বালানি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) নির্বাহী কমিটির সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, একসাথে কয়েকটি ঘটনা ঘটেছে যে কারণে লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সঙ্কট সামাল দেয়া সহজ হতো। কিন্তু সামিট গ্রুপের এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এলএনজি আমদানির কাজ চলছে, পনের ২০ দিনের মতো সময় লাগবে। তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাস সঙ্কটের কারণে শুধু আমরা না, শিল্প, সার কারখানা সব জায়গায় সমস্যা হচ্ছে।
তিনি বলেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। আমরা ধারণা করছি ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেছেন, ১০ সেপ্টেম্বর তুলনায় আজকে পরিস্থিতি উন্নতি হয়েছে। ১১ সেপ্টেম্বর দুপুরের দিকে ১ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল্প হয়েছে, সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রোববারের মধ্যেই চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
সিনিয়র সচিব বলেন, অন্যসময় হলে হয়তো আপনারা এটা আঁচ করতে পারতেন না। এখন গ্যাস সঙ্কটসহ অনেকগুলো ঘটনা একসাথে ঘটেছে, যে কারণে সঙ্কট দেখা দিয়েছে। গ্যাস থেকে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পেতাম। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ৪ হাজার ৮০০ মেগাওয়াট পাচ্ছি। সেখানে ২ হাজার ২০০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে।
ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা টাকা প্রসঙ্গে বলেন, এখানে অর্থের সঙ্কট নেই। আমরা সোনালী ব্যাংকে ১০০ মিলিয়ন টাকা দিয়ে দিয়েছি। তারা ডলারের অভাবে দিতে পারছে না। আমরা আরো টাকা দিতে পারি। আশাকরি আদানির বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না।
বিষয়: #অনলাইন #অবস্থা #উন্নতি #উপদেষ্টা #তিন #নিউজ #বজ্রকণ্ঠ #বিদ্যুত #বিদ্যুৎ #মধ্যে #সপ্তাহ #হবে










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 