সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » সংশোধনী
সংশোধনী
:: সৈয়দ মোহাম্মদ ইসমাঈল::

কতো প্রতিবাদ চলছে এখন,
এটা নয়কো কিছু নূতন।
এ-স্বাধীন দেশের আইন কেন,
রয়ে গেছে সেই পুরাতন ?
সত্যি যদি দেশকে ভালোবাসো,
তবে আইন করো কড়া।
যাতে দুষ্ট লোকের শাস্তি দেখে,
হয় সকলের চক্ষু ছানাবড়া।
যদি খুনি ধর্ষক চোর ডাকাতেরা,
কৃতকর্মের শাস্তি কঠিন পায়।
সেটাই দেখে মনে ভাববে সবাই,
এহন কাজের নিস্তার যে নাই।
তখন লাগবে না আর আন্দোলন,
করতে হবে না আর প্রতিবাদ।
গোটা দেশেরই মানুষ শান্তি পাবে,
সবার মনে রইবে সুখের স্বাদ।
কঠিন আইন কানুন করতে কেন,
তোমরা মনে তে পাও ভয় ?
নিজ নিজ চরিত্র গুলো শুধরে নিও,
তবেই রইবে না আর সংশয়।
কলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
তারিখ - ০২/০৯/২৪
বিষয়: #ইসমাঈল #মোহাম্মদ #সৈয়দ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 