রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেইসবুক এর ফেইক আইডি নিয়ে সংঘর্ষ!
ফেইসবুক এর ফেইক আইডি নিয়ে সংঘর্ষ!
” হবিগঞ্জের আজমিরীগঞ্জ জলসূখা গ্রামে চেয়ারম্যান বনাম মেম্বারের লোকজনের মধ্যে ৩ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ আহত শতাধিক।।দোকানপাট ভাংচুর।। ”
আকিকুর রহমান রুমন:-

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে দীর্ঘ দিন যাবত পূর্ব বিরোধের জের ধরে এবং ফেইসবুকের ফেইক আইডির ছড়াছড়ি নিয়ে চেয়ারম্যান বনাম মেম্বার পক্ষের লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
ফেইসবুকের ফেইক আইডির পোস্ট কে কেন্দ্র করে ৩ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফয়েজ আহমেদ খেলু মিয়া ও মেম্বার পক্ষের শাহানুর মিয়া ও বিভিন্ন লোকের বিরুদ্ধে ফেইসবুকে ফেইক আইডি খোলে হেনস্থা কর পোস্ট করে আসছে এক দল ক্রুচক্রী মহল। এরই সূত্রপাতে, গত ৩১শে আগষ্ট শনিবার রাতে জনির চাচাত ভাই সাগর মিয়া ও বাজার হাটির আলী নেওয়াজ মিয়ার ছেলে আশরাফুল মিয়া নাকি এই ফেইক আইডি চালায় বলে সন্দেহ করে এবং শাহানুরের দলে প্রমান পায় বলে জানান। আলী নেওয়াজ মিয়ার ছেলের সঠিক প্রমান না পাওয়ায় আশরাফুলের বিষয়টি রাতেই শেষ হয়ে যায়।অপরপক্ষও ফেইসবুকে ফেইক আইডির পোস্ট অস্বীকার করে, এবং বিচার শালিসের মাধ্যমে সমাধান হয়নি। এই নিয়ে গত ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যা থেকে রাত ৯ঘটিকা পর্যন্ত হট্টগোল চলে ও সারা এলাকায় থমথমে বিরাজ করে।
এরই জেরধরে, ১সেপ্টেম্বর (রবিবার) সকাল আনুমানিক ৭টার দিকে জলসুখা শঙ্খমহল গ্রামের আওলাদ মিয়ার পুত্র জনি মিয়া( ৩২) ও ইছবপুর প্রামের রেজ্বেক উল্লাহ পুত্র শাহানুর মিয়া (৪৫) দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রায় ৩ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয় এবং দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। একজন মৃত্যু আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজমিরীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ ডালিম আহমেদ বলেন,সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #আইডি #নিয়ে #ফেইক #ফেইসবুক #সংঘর্ষ










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 