শনিবার ● ৩১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুটবল ফেডারেশন ছাড়তে সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ফুটবল ফেডারেশন ছাড়তে সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা।
শনিবার (৩১ আগস্ট) কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মতিঝিলের বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। সেখানেই এসব ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা।
পরে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানান। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।
সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মনববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমিরা।
এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।
মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান। ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান তিনি।
বিষয়: #ফুটবল










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 