শুক্রবার ● ২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণে নৌবাহিনী
দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণে নৌবাহিনী
::মনির হোসেন::
দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ম আয়ের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এ সকল মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। হাসি ফুটিয়েছে কয়েক হাজার অসহায় মানুষের মাঝে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরীব ও দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।
বিষয়: #দ্রব্যাদিবিতরণ #নিত্যপ্রয়োজনীয়










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 