শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সকালের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সকালের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি
৩০৮ বার পঠিত
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকালের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
সকালের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি
আষাঢ়ের শেষ দিকের বৃষ্টি ঝরছে ঢাকার আকাশে। শুক্রবার (১২ জুলাই) ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

সকাল থেকে ঝরা বৃষ্টির ফলে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সকাল সকাল কাজে বের হওয়া মানুষগুলোর মধ্যে একজন সিরাজুল ইসলাম। তিনি বলেন, ভোর থেকে বলতে গেলে এই বৃষ্টি হচ্ছে। একে সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে গণপরিবহন নেই বললেই চলে। বিভিন্ন সড়ক, অলিগলিতে হাঁটু পানি জমেছে। আমি কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশান এসেছি। মাঝপথে বিভিন্ন এলাকায় দেখলাম সড়কে পানি জমে গেছে।

এদিকে মোহাম্মদপুরের দিক থেকে বিজয় সরণি হয়ে তেজগাঁওয়ের মধ্য দিয়ে হাতিরঝিলে আসা নাজিম উদ্দিন নামের একজন সিএনজি চালক বলেন, আমি আসার পথে দেখলাম অনেক‌ রাস্তা, অলিগুলি পানিতে ডুবে গেছে। রাস্তার মধ্যে জমে থাকা পানির কারণে দুই একটা সিএনজি স্টার্ট বন্ধ হয়ে ঠেলতে দেখেছি। পূর্ব রাজধানীর সড়কগুলো ফাঁকা, সড়কে তেমন যানবাহন নেই, সেই সঙ্গে বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যাও হাতেগোনা। আর যারা বের হয়েছে তারা জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছে।

রাজধানীর গাবতলীর দিক থেকে আসা বৈশাখী পরিবহন বাসের চালক রমজান মিয়া বলেন, ভোরবেলা থেকে বৃষ্টির কারণে বিভিন্ন সড়ক ডুবে আছে, বাইরে খুব একটা মানুষ নেই। গাবতলী থেকে ট্রিপ নিয়ে আসলাম পুরো ফাঁকা গাড়ি নিয়ে, এছাড়া রাস্তাতেও তেমন একটা মানুষের দেখা নেই। বৃষ্টির কারণে বেশিরভাগ রাস্তা ডুবে আছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টি বেড়েছে।



বিষয়: #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা ৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে - এমপি রেজাউল ইসলাম সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে - এমপি রেজাউল ইসলাম
চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
রাজধানীর দুই স্থানে মিলল কাটা হাত-পা, দেহ খুঁজছে পুলিশ রাজধানীর দুই স্থানে মিলল কাটা হাত-পা, দেহ খুঁজছে পুলিশ
কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীদের গুলি কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীদের গুলি
আগামীতে সার কালোবাজারি থাকবে না: আইনমন্ত্রী আগামীতে সার কালোবাজারি থাকবে না: আইনমন্ত্রী
ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন! হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯
সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে