শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
বজ্রকণ্ঠ::
![]()
রাজধানীর ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দলটির সাত নেতা-কর্মীকসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান।
মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনার কাজে ‘ব্যবহৃত’ একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #আওয়ামী #আটক #ঝটিকা #ধানমন্ডি #মহিলা #মিছিল #লীগ










দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
