শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রত্যেক শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রত্যেক শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে
২৫৯ বার পঠিত
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রত্যেক শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রত্যেক শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে
শিক্ষার উদ্দেশ্য হলো নৈতিক ও মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হওয়া। আলোকিত ও আনন্দিত মানুষ হতে হবে। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর উদ্দেশ্য হলো মনুষ্যত্ব, নৈতিকতা, মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সোমবার সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনায় মনোযোগী হতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রয়োজনে নিবেদিত হতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন স্বপ্ন লালন ও কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া যাবেনা। টাকার পেছনে না ছুটে যা ভালো লাগে তাই করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।#



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি