রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন; দ্য উইক-এর কাভার স্টোরি
তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন; দ্য উইক-এর কাভার স্টোরি
বজ্রকণ্ঠ:::
![]()
ব্রিটিশ সাপ্তাহিকী দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি করেছে। এতে বলা হয়, ৫৭ বছর বয়সী তারেক তাঁর মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন। তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। কারণ দিন দিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে।
প্রত্রিকাটি এই কাভার স্টোরির শিরোনাম দিয়েছে ‘ডেসটিনি’স চাইল্ড’ বা ‘নিয়তির সন্তান’।
এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা ও জেনারেল জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হওয়ার পর খালেদা জিয়া দলের হাল ধরেন। খালেদা জিয়া ও শেখ হাসিনা ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটায়।
আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমান ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। ঢাকায় নামার পর তাঁর জীবনে পূর্ণ চক্র সম্পূর্ণ হবে।
তারেক ১৯৮৮ সালে রাজনীতিতে ঢোকেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনী প্রচারে অংশ নেন, কিন্তু পরে খুব একটা সক্রিয় ছিলেন না, যদিও বিএনপি সরকার গঠন করে। তিনি ২০০১ সালের নির্বাচনী প্রচারে পুনরায় সক্রিয় হন এবং বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এই সময়ে তিনি দলে উল্লেখযোগ্য প্রভাব অর্জন করেন।
২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তারেক তাঁর মায়ের সঙ্গে বন্দি হন। দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে গ্রেফতার ও নির্যাতন করা হয়। তারেক ২০০৮ সালের নির্বাচন-পূর্বে মুক্তি পান এবং চিকিৎসার জন্য প্যারোলে লন্ডনে যাওয়ার অনুমতি পান।
সাময়িকীটিতে দাবি করা হয়, বাংলাদেশে পরিবর্তন তারেকের জন্য একটি সুযোগ, যাতে তিনি তাঁর পূর্বসূরিদের ধারা ভেঙে নিজস্ব একটি উত্তরাধিকার তৈরি করতে পারেন। বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে।
প্রত্রিকার নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজা–র লেখা প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিএনপি ভাঙার প্রচেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দলটি ঐক্যবদ্ধ রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে এবং তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
বিষয়: #উইক #এর #কাভার #তারেক #পথে #পরবর্তী #প্রধানমন্ত্রী #রহমান #রয়েছেন; দ্য #স্টোরি #হওয়ার










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 